মিরসরাইয়ের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’-এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ২৩তম রমাদান বিকেল ৩টায় উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাজমুল হাসান ও ইঞ্জিনিয়ার কামরুদ্দীন নিশান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, কালের কণ্ঠ-এর মিরসরাই প্রতিনিধি আনোয়ার হোসাইন, মিরসরাই প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশরাফ উদ্দিন, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু এবং ইকবাল হোসাইন জীবন।
এসময় ইগনাইট মিরসরাইয়ের কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরশাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান আলভী এবং আইন ও মানবাধিকার সম্পাদক মেহেদী হাসান।
এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইফতারে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করা, তাদের সাথে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

