চট্টগ্রামের মিরসরাই উপজেলার সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন আজান পাঠাগারের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার ( ২৯ মে) উপজেলার মিঠানালা সুফিয়া এলাকায় সংগঠনটির কার্যালয়ে সদস্যের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে পুনরায় সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ কেফায়েত উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরুল আহছান হাবীব।
এরআগে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংগঠনটির আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বার্ষিক নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ও পাঠাগারের উপদেষ্টা প্রফেসর ড. নেছারুল করিম।
এসময় তিনি বলেন, আদর্শ সমাজ প্রতিষ্ঠায় পাঠাগারের বিকল্প নেই। তিনি পাঠাগারকে আরও সমৃদ্ধ করতে নিয়মিত পাঠক সৃষ্টি, বইভিত্তিক কুইজ ও সামাজিক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি মোহাম্মদ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি কামরুল আহছান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট সাইফুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে জামায়াত মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগমকে পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

