পর্তুগাল তারকা দিয়েগো জোটা সড়ক দুর্ঘটনায় নিহত

লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের অন্যতম তারকা ফুটবলার দিয়েগো জোটা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মাত্র ২৮ বছর বয়সেই চিরবিদায় নিলেন এই প্রতিভাবান পর্তুগিজ খেলোয়াড়।

স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালাচ্ছিলেন জোটা নিজেই, সাথে ছিলেন তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এই দুঃখজনক খবরটি প্রথম জানায় স্পেনের ক্রীড়া সংবাদ মাধ্যম ‘মার্কা’। পরে দমকল বিভাগের বরাতে স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তাসংস্থা ‘রয়টার্স’ জোটা ও তাঁর ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে।

আন্দ্রে সিলভা ছিলেন পেশাদার ফুটবলার। তিনি পর্তুগালের দ্বিতীয় শ্রেণির ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন। তাঁর বয়স ছিল ২৬ বছর।

#

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো এক শোকবার্তায় বলেন, ‘দিয়েগো জোটা ও তাঁর ভাইয়ের মৃত্যু খবর অপ্রত্যাশিত ও অত্যন্ত মর্মান্তিক। তিনি এমন একজন ক্রীড়াবিদ ছিলেন, যিনি বিশ্বের দরবারে পর্তুগালের নাম সম্মানের সঙ্গে তুলে ধরেছিলেন। তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এটি ক্রীড়াঙ্গন ও জাতির জন্য এক শোকাবহ দিন।’

জানা গেছে, জোটা তাঁর খেলোয়াড়ী জীবন শুরু করেন ২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায়। এরপর তিনি ২০১৬ সালে স্পেনের আতলেতিকো মাদ্রিদে যোগ দেন। পরে ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন ক্লাবে যোগ দিয়ে আলোচনায় আসেন। সেখান থেকে লিভারপুল ক্লাবে পাড়ি জমান। লিভারপুলের হয়ে তিনি ঘরোয়া লিগ ও কাপ প্রতিযোগিতায় শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন। উলভারহ্যাম্পটনের হয়ে জিতেছেন লীগ কাপ। জাতীয় দলের হয়ে খেলেছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। ২০১৯ সালে পর্তুগালের হয়ে জাতিসংঘ ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

দিয়েগো জোটা ছিলেন এক নির্ভরযোগ্য, পরিশ্রমী ও প্রতিভাবান খেলোয়াড়। তাঁর অকাল মৃত্যুতে কেবল পর্তুগাল নয়, গোটা বিশ্ব ক্রীড়াঙ্গন এক অপূরণীয় ক্ষতির মুখে পড়ল।

এ সম্পর্কিত আরও খবর