মিরসরাইয়ে আযান পাঠাগারের শিক্ষা সফর সম্পন্ন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সুফিয়া বাজারে অবস্থিত আযান পাঠাগারের উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফরের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং চট্টগ্রাম সমুদ্র সৈকত পরিদর্শন করেন।

এসময় শিক্ষা সফরে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল আহসান হাবিব। সার্বিক পরিচালনা করেন আযান পাঠাগারের সভাপতি অধ্যক্ষ হযরত মাওলানা কেফায়েত উল্লাহ।

এতে আরও উপস্থিত ছিলেন আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান, বেরিস্টার কলেজের অধ্যক্ষ বোরহান উদ্দিন, মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মাওলানা নুরুল করিম, মাওলানা নিজাম উদ্দিন. মাওলানা আলাউদ্দিন. সোশাল ইসলামী ব্যাংকের এর কর্মকর্তা মাওলানা নারেরুজ্মানসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শিক্ষা সফরে ১০ নং মিঠানালা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। সফরটি শিক্ষার্থীদের জ্ঞানার্জন, মননশীলতা ও বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত অতিথিবৃন্দ মন্তব্য করেন।

এ সম্পর্কিত আরও খবর