সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পূর্ব বালিয়াদি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন এস.কে টিপু।
এসময় আরও উপস্থিত ছিলেন আকতার হোসেন এলিট, ইকরাম হোসেন তুহিন, আলী আকবর।
সদস্য সাইফুল ইসলাম, হাঃ আরমান, আরাফাত, মোঃ আনাস,মিনহাজ উদ্দিন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ১৪নং হাইতকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি
জিয়াউল হক, আহসান উল্লাহ বাবু,নুরুল মোস্তফা, রাজু ভাই, হাফেজ সাইফুল ইসলাম,আবদুল মান্নান, মাসুদ রানা, কপিল উদ্দিন, হাফেজ ইসমাইল, আবদুল হালিম
ইমাম উদ্দিন সহ অনেকে।
১৪নং হাইতকান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামি সেক্রেটারি জিয়াউল হক বলেন, এ ধরনের কর্মসূচির কারনে বর্তমানে আমরা সংগঠন গুলোর মাধ্যমে সহজে কারো রক্তের প্রয়োজন হলে পেয়ে যায়।দিনে ও রাতে অক্লান্ত পরিশ্রম করছে এসব সেচ্ছাসেবী সংগঠন গুলো।এবং আমাদের মা-বোনের ডেলিভারিতে ও সর্বাত্মক সহযোগিতা করে থাকেন রক্তের সংগঠন গুলো।

