বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন, মিলনমেলা ও প্রীতিভোজ সম্পন্ন হয়েছে৷ বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ভিয়া নিকোলাইয়ে শহরে এই আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় ও মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারী এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আবদুল সুমন, গাজী মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক চন্দন কুমার দে (জয়), সাংগঠনিক সম্পাদক রিপন আহাম্মদ,অর্থ সম্পাদক জামশেদ আলম (মামুন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান (মিঠু), অফিস সম্পাদক মোশাররফ হোসেন নিপুন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম (লাভলু), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নয়ন, ধর্মীয় সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা সম্পাদিকা সাদিয়া আফরিন।

এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক কামরুল হাসান মিঠু বলেন, আমাদের এই এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে খেলাধুলো, মিলনমেলা  আমাদের  সবাইকে অনেক বেশি আন্তরিক হয়ে উঠেছে। আমি চাই এই ধারা সবসময় অব্যাহত থাকুক।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বলেন, সংগঠনটি প্রবাসী সমাজের সেবামূলক কার্যক্রম, দুঃসময়ে ত্রাণ বিতরণ এবং অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে।অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এর  পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

#

উল্লেখ্য, ইতালির বারী শহরে বসবাসরত মিরসরাই প্রবাসীদের উদ্যোগে ২০১৮ সালে মিরসরাই এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

এ সম্পর্কিত আরও খবর