ভারতকে হারিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ

২২ বছর পর ভারতের বিপক্ষে ঘরের মাঠে দারুণ জয় পাওয়ার পর এবার আরও সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে হামজা চৌধুরি বাহিনীর।

বুধবার (১৯ নভেম্বর) রাতে প্রকাশিত হালনাগাদকৃত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে। এর আগে লাল–সবুজদের অবস্থান ছিল ১৮৩ নম্বরে।

গত ৯ বছরে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিং। সর্বশেষ ২০১৬ সালের মার্চে দলটি ১৭৭ নম্বরে উঠেছিল। ভারত ম্যাচের আগে বাংলাদেশের রেটিং ছিল ৮৯৪ পয়েন্ট, জয়ের পর তা বেড়ে দাঁড়িয়েছে ৯১১ পয়েন্টে।

অন্যদিকে, বাংলাদেশের কাছে হারায় ভারতের বড় ধস নেমেছে র‌্যাঙ্কিংয়ে। ১৮ পয়েন্ট কমে তারা ১৩৬ থেকে নেমে এখন ১৪২ নম্বরে অবস্থান করছে।

#

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড—নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে দুই ধাপ এগিয়ে ৭ থেকে ৫ নম্বরে উঠে এসেছে ব্রাজিল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নতুন র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর