সরকারি সিটি কলেজ, চট্টগ্রামে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের কর্মবিরতি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সব প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে সারাদেশের ন্যায় সরকারি সিটি কলেজ, চট্টগ্রামেনো প্রমোশন নো ওয়ার্কস্লোগানে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা

রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন।

এসময় কর্মসূচিতে সরকারি সিটি কলেজ ইউনিট, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জেলা ইউনিট, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন।

কর্মসূচীতে বক্তব্য রাখেন— সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, উপাধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ ও পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা।

#

শিক্ষকরা বলেন, সারা দেশে  ৩২ থেকে ৩৭তম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।প্রাপ্য পদোন্নতি না পাওয়ায় তাঁদের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে। প্রশাসনিক জটিলতা ও ফাইলে বিলম্বের কারণে তাঁদের পদোন্নতির গেজেট ঝুলে আছে। ন্যায্য পদোন্নতির আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তাঁরা।

এ সম্পর্কিত আরও খবর